Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে মা সমাবেশ অনুষ্ঠিত

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২২, ০৪:৫৮ পিএম

বন্দরে মা সমাবেশ অনুষ্ঠিত
Swapno

নারায়ণগঞ্জের বন্দর ৯নং কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ এপ্রিল) সকাল ১১টায় বন্দর শাহী মসজিদ এলাকায় অবস্থিত বিদ্যালয়টির হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং কলোনী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি তথা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সভাপতি নাজমুল হাসান আরিফ।

 

প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক আব্দুল হালিম মাষ্টারের সভাপতিত্বে ও প্রবীণ শিক্ষিকা রিজিয়া পারভীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাসিক ২১নং ওয়ার্ড কাউন্সিলর মো. শাহিন মিয়া।

 

আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্য সাংবাদিক শেখ আরিফ, শিক্ষক আব্দুর রব লাবু, কামাল সিকদার, খোকন মাষ্টার প্রমুখ। মা সমাবেশে বক্তারা শিক্ষার্থীদের অভিভাবকদের উদ্দেশ্য করে গুরুত্বপূর্ণ উপদেশ দেন এবং পাঠদানে মায়েদের দায়িত্ব সম্পর্কে আরো সচেতন হতে আহ্বান জানান।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন