সিদ্ধিরগঞ্জে ডাকাত দিনার ভাই-ভাতিজা গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২২, ০৫:০২ পিএম
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান চালিয়ে র্যাবের ক্রসফায়ারে নিহত দূর্র্ধষ ডাকাত ডাকাত দিনার ভাই হিরন ও ভতিজা যুবরাজকে গ্রেপ্তার করেছে। গত জানুয়ারী মাসে তাদের বিরুদ্ধে মোরশেদা নামে এক নারী বাদী হয়ে মামলা দায়ের করেন। পুলিশ ওই মামলায় তাদের শুক্রবার মুক্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করে।
শনিবার (২ এপ্রিল) দুপুরে পুলিশ তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠালে তাদের জেল হাজতে প্রেরণ করা হয় । পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক সানোয়র হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানার নয়াআটি মুক্তিনগর এলাকায় অভিযান চালায়।
উক্ত অভিযানে দিনার ভাই নয়াআটি মুক্তিনগর এলাকার মৃত রুস্তম আলীর ছেলে মামলার আসামী হিরণ ও হিরণের ছেলে যুবরাজকে গ্রেপ্তার করে। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।


