Logo
Logo
×

নগরের বাইরে

প্রাউড টেক্সটাইলের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২২, ০৫:১০ পিএম

প্রাউড টেক্সটাইলের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ
Swapno

মেসার্স প্রাউড টেক্সটাইল এর আয়োজনে ছয় দলীয় ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার কাশিপুর হাজী উজির আলী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এই আয়োজন করা হয়। এক্সিকিউটিভ ডিরেক্টর বিশ্বনাথ সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কর্মাসিয়াল ম্যানেজার স্বরুপ কান্তি সাহা, এইচ এন্ড আর কম্পøায়েন্স ম্যানেজার নিখিল সমাদ্দার, জিএম (মার্কেটিং) মো. মিজানুর রহমান ও প্রোডাকশন ম্যানেজার মো. নাজিমউদ্দিন।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানের স্বত্ত্বাধীকারী শ্যামল কুমার সাহা উপস্থিত থাকার কথা থাকলেও শারীরিক অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। ছয় দলের অংশগ্রহণে শুরু হওয়া খেলা ফাইনাল পর্বে মাঠে গড়ায় অফিস একাদশ ও পঞ্চমতলা সুইং একাদশ এর মধ্যে। মালিক শ্রমিকের ভেদাভেদ ভুলে মাঠে এক উৎস মুখর পরিবেশের সৃষ্টি হয়।

 

খেলার ধারা ভাষ্য বর্ণনা করেন প্রোডাকশন ম্যানেজার নাজিম উদ্দিন এবং রেফারির দায়িত্ব পালন করেন কোয়ালিটি ম্যানেজার কাজল পোদ্দার। খেলায় ৩-১ গোলে চ্যম্পিয়ন হয় ৫ম তলার সুইং একাদশ। ম্যান অব দা ম্যাচ হন পঞ্চম তলার সুইং একাদশের নয়ন ফেরদৌস। খেলা শেষে অংশগ্রহণকারী ৬ টি দলসহ রানার্সআপ ও চ্যাম্পিয়ন দলের হাতে ম্যাডেল ও ট্রফি তুলে দেন দায়িত্বরত কর্মকর্তা ও অতিধিবৃন্দ।

 

এ ধরনের খেলা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে তারা জানান। অনুষ্ঠানে কর্মকর্তারা জানান, কর্মীরাই একটি প্রতিষ্ঠানের প্রাণ, কর্মীরাই পারে একজন সাধারণ মানুষকে মালিকে পরিণত করতে। তাই কর্মীদের ছোট করে দেখার কোন অবকাশ নাই বলে মনে করেন মেসার্স প্রাউড টেক্সটাইল মিলের স্বত্বাধিকারী শ্যামল কুমার সাহা। তাই শ্রমিকদের আর্থিক ও সামাজিক উন্নয়ন,

 

শারীরিক মানসিক সুস্থতা ও প্রফুল¬তা বহাল রাখতে সর্বদা নজর রাখে এই প্রতিষ্ঠান। বছর জুড়ে পিকনিক ও খেলাধুলাসহ বিভিন্ন রকম বিনোদনমূলক কর্ম পরিচালনা করে থাকেন। শ্যামল কুমার সাহা মনে করেন, একজন কর্মী মানসিক ভাবে সুস্থ ও প্রফুল্ল থাকলে একজন অসুস্থ মানসিকতার কর্মীর চেয়ে ৫গুন বেশী ও ভালো কাজ করতে সক্ষম।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন