Logo
Logo
×

নগরের বাইরে

বক্তাবলীতে জিকুর উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২২, ০৫:১৪ পিএম

বক্তাবলীতে জিকুর উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ
Swapno

নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের ধলেশ্বরী তীর সংগঠনের সভাপতি রোটারিয়ান নুরুজ্জামান জিকুর অর্থায়নে ২শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে বক্তাবলী ইউনিয়নের রাজাপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খাদ্য সামগ্রী দেয়া হয়। এসময় প্রতিটি পরিবারের মাঝে পুরো রমজান মাসের খাবার দেয়া হয়।

 

এসময় রোটারিয়ান নুরুজ্জামান জিকু বলেন, আমরা প্রতি বছর রমজান মাসের শুরুতে মানুষের মাঝে পুরো এক মাসের খাবার দিয়ে থালি যাতে করে এই পরিবাবর গুলো ভালো ভাবে চলতে পারে। সৃষ্টি কর্তার নৈকট্য অর্জনের জন্য আমরা প্রতি বছর রমজান মাসের শুরুতে এই খাদ্য সামগ্রী দিয়ে থাকি। আগামীতে আরও বেশি মানুষকে দেয়ার চেষ্টা করবো।

 

এসময় বক্তাবলী ইউনিয়নের চেয়ারম্যান শওকত আলী বলেন, আমাদের বক্তাবরীতে নুরুজ্জামান জিকু প্রতি বছর খাদ্য সামগ্রী বিতরণ করে মানুষকে সহযোগিতা করে থাকেন। তার সামাজিক সেবা উন্নয়ন মূলক কাজ যেন সবম সময় অব্যাহত থাকে আমরা সেই কামনা করি।

 

এই ভাবে সে সব মানুষের পাশে থেকে সহযোগিতা করে যাবে। এসময় উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, এম এ মান্নান, মাহনগর স্বেচ্ছা সেবকলীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, ব্যারিষ্টার মুতাসিম বিল্লাহ ফারুকি,খাইরুল আলম, এম এ ওয়াহাব সহ আরো অনেকে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন