ফতুল্লায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২২, ০৪:৩৪ পিএম
ফতুল্লায় আধা কেজি (৫০০ গ্রাম) গাঁজাসহ মো. দেলোয়ার হোসেন দিলা (৫৫) নামক এক মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী ফতুল্লা থানার পশ্চিম দেওভোগস্থ ইসলামের ভাড়াটিয়া মৃত কালু সিকদারের পুত্র। রোববার (৩ মার্চ) বিকেলে তাকে ফতুল্লা থানা সীমান্তের দেওভোগ মাদ্রাসা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, রোববার বিকেল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন (টু) ফতুল্লা থানার দেওভোগ মাদ্রাসার পিছনে ইসলামের বাড়ীর সামনের রাস্তায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেন দিলা কে গ্রেপ্তার করা হয়। এ সময় গ্রেপ্তারকৃতের নিকট থেকে পুলিশ আধা কেজি গাঁজা উদ্ধার করে। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন (টু) জানায়, গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।


