নাজিমউদ্দিন ভূঁইয়া কলেজের পুনরায় সভাপতি আরজু ভূঁইয়া
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২২, ০৫:১৮ পিএম
বন্দর উপজেলার ঐতিহ্যবাহী নাজিমউদ্দিন ভূঁইয়া (বিশ্ববিদ্যালয়) কলেজের গভর্নিং বডি’র পুনরায় সভাপতি মনোনীত হয়েছেন আলহাজ্ব আরজু রহমান ভূঁইয়া। আগামী দুই বছরের জন্য তিনি পুনরায় এ দায়িত্ব পেলেন। এ বিষয়টি জাতীয় বিশ^বিদ্যালয় থেকে জ্ঞাত হয়ে গণমাধ্যমকে জানিয়েছেন অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমান। উল্লেখ্য, আরজু রহমান ভূঁইয়া তিনি সরকারি তোলারাম কলেজের সাবেক ভিপি,
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বাংলাদেশ জুট এসোসিয়েশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন সহ বিভিন্ন সামাজিক কাজে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। তিনি কয়েক মেয়াদে অত্র (বিশ্ববিদ্যালয়) কলেজের গভর্নিং বডি’র সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং দায়িত্ব পালনকালে অত্র কলেজে অনার্স কোর্স চালু,
অনার্স ভবন নির্মাণ সহ অবকাঠামোগত উন্নয়ন, তার নিরলস প্রচেষ্টায় জেলা পরিষদের বরাদ্দ থেকে অত্র কলেজে প্রবেশের রাস্তা নির্মাণ, বাউন্ডালী ওয়াল ও দুইটি এসএস’র গেইট নির্মাণ সম্ভব হয়েছে। লেখাপড়ার মান বৃদ্ধি ও কলেজের সার্বিক শৃঙ্খলা প্রতিষ্ঠায়ও তিনি ব্যাপক কার্যক্রম পরিচালনা করেছেন বলে জানা গেছে।


