Logo
Logo
×

নগরের বাইরে

লিলি ক্যামিকেল কারখানার মালিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২২, ০৫:২৮ পিএম

লিলি ক্যামিকেল কারখানার মালিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা
Swapno

রূপগঞ্জে লিলি ক্যামিকেল কারখানায় অগ্নিদগ্ধ ৪ শ্রমিক মৃত্যুর ঘটনায় নিহত আকালুর ভাই মোঃ আজিজার রহমান বাদী হয়ে কারখানার মালিক ক্যামিস্ট একে এম সেলিম, ম্যানেজার আব্দুর বাতেন, ইলেকট্রিশিয়ান মোঃ রফিকুল ইসলাম, কাষ্টমস আফিসার সাবরুল ইসলাম, সুপারভাইজার মোঃ কাওসার হাবিবকে আসামী করে শনিবার রাতেরূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলা হলেও এ পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি।


মামলায় উল্লেখ করা হয় মালিক পক্ষের চরম উদাসীনতা,খামখেয়ালীপনায় এ দূর্ঘটনা ঘটে। কারখানাটিতে উচ্চ দাহ্য জাতীয় পদার্থ মজুদ থাকিলেও আগুন নিয়ন্ত্রনে ছিলনা কোন ফায়ার হাইড্রেন্ট ব্যবস্থা ও পর্যাপ্ত ফায়ার এক্সটিংগুইসার। কারখানার অগ্নি প্রতিরোধ, আগ্নি নির্বাপন, উদ্ধার সরঞ্জাম ও ব্যবস্থাদি সংরক্ষন এবং কার্যক্রম রাখার ক্ষেত্রে ত্রুটি ছিল।

 

কারখানায় ডিউটিরত শ্রমিকদের নিরাপত্তার জন্য পোষাক ও জুতা দেওয়া হতো না। অগ্নি দূর্ঘটনা ঘটার পর শ্রমিকদের বের হওয়ার জন্য কারখানা যাতায়াতের রাস্তায় বন্ধ করে পর্যাপ্ত  ক্যামিকেলের ড্রাম রাখা ছিল।


জানাযায়,  গত মঙ্গলবার রাতে নারায়নগঞ্জের রূপগঞ্জে গোলাকান্দাইল ইউনিয়নের গোলাকান্দাইল বেড়িবাধ এলাকায় লিলি কেমিক্যাল নামে এক ক্যামিকেল কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ৯ জন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে শেখ হাসিনা বার্ন এন্ড জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। এদের মধ্যে ৪ শ্রমিকের আবস্থা আশংঙ্কাজনক অবস্থায় ছিল।


ভয়াবহ অগ্নিকান্ডে অগ্নিদগ্ধ হয়ে কারখানা শ্রমিকের  আকালু (৩৫) ও মুজাহিদ (২৩) , সজিব (৩০), ও বায়জিদ (৩০) নামে চার জন শ্রমিকের মূত্যু হয়। শুক্রবার দুপুরে আকালু ও শনিবার ভোরে মুজাহিদ শনিবার সন্ধা ৬টায় সজিব, সন্ধা ৭টায় বায়জিদ শেখ হাসিনা বার্ন এন্ড জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়

 

 নিহত আকালুর ৯০ শতাংশ ও মুজাহিদ ৭৫ শতাংশ,সজিব ৫০ শতাংশ, বায়জিদ ৮৫ শতাংশ আগুনে দগ্ধ ছিল। লিলি ক্যামিকেল কারখানায় আগুনের ঘটনায় নয় জন অগ্নিদগ্ধ শ্রমিকের মধ্যে এপর্যন্ত ৪ শ্রমিকের মৃত্যুু হয়েছে। সত্যতা নিশ্চিত করেন শেখ হাসিনা জাতীয় বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আবাসিক সার্জন এসএম আইউব হোসেন ও ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া।


নিহত মুজাহিদেরভাতিজা মোঃ ফাহাদ জানিয়েছেন, নিহত মুজাহিদের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার হামিদপুর গ্রামে। তার বাবার নাম শামস উদ্দিন। দুই ভাইয়ের মধ্যে নিহত মুজাহিদ  ছিল বড়। নিহতের লাশ গ্রামের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার হামিদপুর গ্রামে নিয়া যাওয়া হবে।


এব্যাপারে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) মোঃ হুমায়ন কবির মোল্লা জানান, এ ঘটনায়কারখানার মালিকএকে এম সেলিমসহ ৫ জনকে আসামী করে গতকাল শনিবার মামলা দায়ের করা হয়েছে। এখনও কোন পর্যন্ত কোন আসামী গ্রেফতার হয়নি।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন