Logo
Logo
×

নগরের বাইরে

মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উপলক্ষে পরিদর্শন

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২২, ০৫:৫২ পিএম

মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উপলক্ষে পরিদর্শন
Swapno

আসছে আগামী ৮ এপ্রিল ২০২২ মহাতীর্থ লাঙ্গলবন্দ স্নান উপলক্ষে ঘাট ও সার্বিক পরিদর্শন করলেন  নারায়ণগঞ্জের পুলিশ সুপারের অতিরিক্ত দুই পুলিশ কর্মকর্তা। অতিরিক্ত পুলিশ সুপার (খ) শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার নারায়ণগঞ্জ মোঃ আমির খসরু অপরাধ,। জানা গেছে ৮ ই এপ্রিল ২০২২ ২৪ চৈত্র ১৪২৮ বঙ্গাব্দ শুক্রবার দিবাগত রাত ৯ টা ১১ মিনিট হইতে শনিবার গতরাত ১১ টা পর্যন্ত এই তীর্থস্থান চলবে।

 

এই তীর্থস্থানে বাংলাদেশ শহর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো লাখো পুণ্যার্থী এসে পুণ্যস্থান করেন বলে জানা যায়। তাই বাংলাদেশ সরকার আইনশৃঙ্খলা বাহিনী সহ সব ধরনের সুযোগ-সুবিধা দিয়ে রাখেন, অস্থায়ীভাবে মেডিকেল টিম থাকেন এখানে। এখানে আরো জানা যায় যে পুরো স্বর্ণের এলাকাটি সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত থাকবেন, শুধু তাই নয় ১২০০ পুলিশ সহ র্যাবের টহল টিম, এস বি, ডি এস বি, এন এস আই, আনসার সহ সাদা পোশাকে থাকবেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যগণ।

 

তারা ঘুরে ঘুরে স্নানঘাট, পূজা মন্ডপ, পূণ্যার্থীদের থাকার জায়গা , গাড়ি পার্কিংয়ের জায়গা, পানি বিদ্যুৎ নিয়ে আলোচনা করেন এবং পরিদর্শন করেন। তাদের সাথে উপস্থিত ছিলেন মুছাপুর ইউনিয়ন এর বারবার নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদ হোসেন মাকসুদ,বন্দর থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা, নারায়ণগঞ্জ জেলা পুলিশের টি আই মোঃ আব্দুল করিম শেখ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শিপন সর্কার শিপন,

 

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বন্দর থানার সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের বন্দর থানার সাংগঠনিক সম্পাদক রিপন দাস সহ আরো অনেকে। এসময় পূজা উদযাপন পরিষদের সদস্যরা জানান কোনরকম বিশৃঙ্খলা হবে না এবারের তীর্থস্থানে, কারণ এবারের লগ্নে পূণ্যার্থীদের হাতে অনেক সময় রয়েছে তারা যথেষ্ট সময় পাবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন