সিদ্ধিরগঞ্জে ফেনসিডিল গাঁজাসহ আটক দুই
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৬ এপ্রিল ২০২২, ০৪:৪৪ পিএম
সিদ্ধিরগঞ্জ থেকে ৩০২ বোতল ফেনসিডিল ও ১০ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১১ এসময় আটককৃতদের হেফাজত হতে মাদকের সরবরাহ কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১ এর সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে (৪ এপ্রিল) রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অভিযান চালিয়ে আসামীদের আটক করে র্যাব। আটককৃত আসামীরা হলোঃ মোঃ আল-আমীন (৩৩)ফরিদপুর জেলার কোতয়ালী থানার মোঃ শহীদ এর ছেলে অপর আসামী মোঃ রাজিব হোসেন (২৫) ঢাকা জেলার দোহার থানার মৃত আব্দুল মান্নানের ছেলে।
র্যাব জানায়, আটককৃত আসামীরা উভয়ই মাদক পাচারকারী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে অভিনব কৌশল অবলম্বন করে প্রাইভেটকারে যাত্রী ও চালকের ছদ্মবেশে মাদক পাচার করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানায় র্যাব।


