Logo
Logo
×

নগরের বাইরে

বিয়ের কথা বলে সহকর্মীকে ধর্ষণের অভিযোগ

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২২, ০৪:৫১ পিএম

বিয়ের কথা বলে সহকর্মীকে ধর্ষণের অভিযোগ
Swapno

আড়াইহাজারে বিয়ের প্রলোভন দেখিয়ে এক যুবতী (২৩) কে ধর্ষণের অভিযোগে উঠেছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের মারুয়াদী গ্রামে ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে মামলা গ্রহণের সত্যতা নিশ্চিত করেছে পুলিশ। এর আগে রাতে লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন ধর্ষিতা নারী।

 

অভিযোগে উল্লেখ করা হয়, আড়াইহাজারের লাখুপুরার মৃত জসিন উদ্দিনের ছেলে মামুন কাজীর (৩০) সাথে একই স্পিনিং মিলে চাকুরির সুবাদে প্রেমের সম্পর্ক গড়ে উঠে যুবতীর। পরে বিয়ের প্রলোভনে তাকে বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করে মামুন। গত ২৯ মার্চ কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে তাকে সর্বশেষ বিয়ের প্রলোভনে জোর করে অজ্ঞাত ব্যক্তির বাসায় নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করে।

 

পরে বিয়ের কথা বললে তাকে বিয়ে করবেনা বলে জানিয়ে দেয়। আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান মোল্লা জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আমাদের পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে। আমরা খুব শীগ্রই আসামীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনবো।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন