Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে বসত ঘরে আগুন

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২২, ০৫:০৪ পিএম

আড়াইহাজারে বসত ঘরে আগুন
Swapno

আড়াইহাজারে এক সবজি ব্যবসায়ীর বসত ঘরে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আগুনের এই ঘটনায় তার প্রায় ৮ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তবে স্থানীয় একটি প্রভাবশালী মহলের চাপের কারণে তারা আইনী সহযোগিতা গ্রহণ করতে পারে না।

 

গত শুক্রবার গভীর রাতে স্থানীয় উচিৎপুরা ইউনিয়নের বালাপুর এলাকায় এই ঘটনা ঘটলেও এখনো মামলা হয়নি। ঘটনার পর থেকে পুরো এলাকায় আতংক দেখা দিয়েছে। তবে ভয়ে কেউ মুখ খোলতে সাহস পাচ্ছে না। স্থানীয় বেশ কয়েকজন নারী জানান, রাত ১২টার দিকে তারা বাতেনের ঘরে আগুন দেখতে পান।

 

পরে তারা পানির সাহায্যে ঘন্টাব্যাপী চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হন। ততক্ষণে আগুনের ছোবলে পুড়ে ঘর সহ ঘরে থাকা সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। বাতেনের স্ত্রী রাশিদা বেগম জানান, গত কয়েক মাস আগে তার এক প্রতিবেশী তাকে হুমকি দিয়ে বলেছিল তার বসত ঘরে আগুন লাগিয়ে দেব।

 

তার সন্দেহ সেই ব্যক্তিই তার থাকার ঘরে রাতের আধারে আগুন দিয়ে থাকতে পারেন। এদিকে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান মোল্লা বলেন, এ ঘটনাটি আমার জানা নেই। এ ব্যাপারে কোন অভিযোগও আমি পাইনি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন