Logo
Logo
×

নগরের বাইরে

প্রবীণ মুদ্রণ ব্যবসায়ী এম এ আজগর আর নেই

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২২, ০৫:১৩ পিএম

প্রবীণ মুদ্রণ ব্যবসায়ী এম এ আজগর আর নেই
Swapno

প্রবীণ মুদ্রণ ব্যবসায়ী নারায়ণগঞ্জ প্রেস মালিক সমিতির সাবেক সভাপতি এম এ আজগর আর নেই। গতকাল মঙ্গলবার (৫ এপ্রিল) ভোরে বন্দরের সোনাকান্দাস্থ নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৪ বছর। মৃত্যুকালে তিনি তিন ছেলে দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

এম এ আজগরের পরিবার সূত্র জানিয়েছে, মঙ্গলবার বাদ জোহর সোনাকান্দা কিল্লা জামে মসজিদে তাঁর নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে। এম এ আজগর নারায়ণগঞ্জের মুদ্রণ ব্যবসার পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে এ প্রকাশনা এ ব্যবসার সাথে জড়িত ছিলেন। নারায়ণগঞ্জ প্রেস মালিক সমিতির তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন