Logo
Logo
×

নগরের বাইরে

ক্যামিকেল কারখানায় আগুনে দায়ীদের গ্রেফতার ও ক্ষতিপূরণ দাবি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২২, ০৫:৪১ পিএম

ক্যামিকেল কারখানায় আগুনে দায়ীদের গ্রেফতার ও ক্ষতিপূরণ দাবি
Swapno

রূপগঞ্জে লিলি কেমিক্যাল কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় দায়ী মালিকসহ দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের গ্রেফতারসহ শাস্তি ও নিহতদের ক্ষতিপূরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সমাজতাান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার উদ্যোগে মঙ্গলবার (৫ এপ্রিল) সকাল ১০টায় নগরীর চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লবের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, রি-রোলিং স্টিল মিলস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এস এম কাদির, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ,

 

সহ-সভাপতি হাসনাত কবীর, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট রূপগঞ্জ উপজেলার সংগঠক মো. সোহেল, কাঁচপুর শিল্পাঞ্চল শাখার সংগঠক আনোয়ার হোসেন খান, ফতুল্লা থানার সংগঠক জামাল হোসেন, রিকশা ও ব্যাটারি রিকশা, ইজিবাইক চালক সংগ্রাম পরিষদ পরিষদের নারায়ণগঞ্জ জেলার সহ-সমন্বয়ক মিজানুর রহমান।


নেতারা বলেন, বিভিন্ন কারখানাগুলোতে মালিকদের অতি মুনাফার লোভে আইন না মানা এবং সরকারি দায়িত্বশীলদের তদারকি না করার কারণে অগ্নিকান্ডে শ্রমিকদের মৃত্যু বাড়ছে।

 

রূপগঞ্জের সেজান জুস কারখানায় অগ্নিকান্ডে ৫৪ জন শ্রমিকের নির্মম মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতে রূপগঞ্জে লিলি কেমিক্যাল কারখানায় ২৯ মার্চ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডের ঘটনায় দগ্ধ নয় শ্রমিকের মধ্যে ৪ জন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তারা সকলেই রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। অন্যরাও মৃত্যুর সাথে লড়াই করছে।


বক্তারা আরও বলেন, এঘটনায় অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে কারখানার মালিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহত আকালুর ভাই আজিজার রহমান বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

 

নেতৃবৃন্দ অবিলম্বে লিলি কেমিক্যাল কারখানার মালিকসহ মামলার আসামিদের গ্রেফতার, সরকারি দায়িত্বপ্রাপ্তদের আইনের আওতায় আনা এবং আইএলও কনভেনশন ১২১ অনুযায়ী অগ্নিকা-ে নিহত শ্রমিকদের আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ, আহতদের সুচিকিৎসা, পুনর্বাসন, উপযুক্ত ক্ষতিপূরণের দাবি করেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন