Logo
Logo
×

নগরের বাইরে

বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২২, ০৫:৫৪ পিএম

বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
Swapno

সিদ্ধিরগঞ্জে পোশাক কারখানা শ্রমিক কিশোরী (১৬) কে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। সোমবার (৪ এপ্রিল) কিশোরী শ্রমিকের বাবা বাদী হয়ে আতাউর রহমান সাগর ওরফে টিয়া (১৯) নামের এক যুবকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. হাফিজুর রহমান মানিক।

 

তিনি জানান, হোসিয়ারী কারখানার কিশোরী শ্রমিককে প্রেমের প্রলোভনে ধর্ষণ করেছে এমন অভিযোগে মামলা দায়ের করেছে কিশোরীর বাবা। মামলায় বলা হয়, কিশোরী শ্রমিক তার কর্মস্থলে আসা যাওয়ার পথে আতাউর তাকে উত্যাক্ত করে আসছিল। কিছুদিন অতিবাহীত হলেও ওই যুবকের সাথে কিশোরী শ্রমিকের প্রেমের সম্পর্ক গড়ে উঠে।

 

গত ২৬ ফেব্রুয়রী আতাউর অভিযোগকারী কিশোরী মেয়েকে বিয়ের কথা বলে তার বাবার সাথে কথা বলানো কথা বলে, কিশোরীকে তাদের বাড়ীতে নিয়ে যায় এবং সেখানেই কিশোরীকে ধর্ষণ করে। মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) রিপন জানান, ধর্ষণের অভিযোগে এক কিশোরী মামলা দায়ের করেছে। আমরা অভিযুক্ত আসামীকে গ্রেপ্তার করেছি। ইতিমধ্যে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারী পরিক্ষা করানো হয়েছে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন