Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় গ্যাস ব্যবসায়ী খুন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২২, ০৬:০১ পিএম

ফতুল্লায় গ্যাস ব্যবসায়ী খুন
Swapno

ফতুল্লার ইসদাইরে শামীম নামে এক যুবক কে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।  এ ঘটনায় পুলিশ ওয়াসীম নামক এক যুবক কে আটক করেছে। আটককৃত ওয়াসীম ইসদাইর রেললাইনস্থ ভাঙ্গারী দোকানী রাজ্জাকের  পুত্র। 

 

নিহত নিহত শামীম(৩০) মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার পাড়াগাও গ্রামের আলমগীর হোসেনের ছেলে ও ফতুল্লা থানার তালিকাভুক্ত ডাকাত হত্যা ডাকতি সহ ডজনখানেক মামলার আসামী জেলা কারাগারে আটক শহিদ হোসেন ওরফে ডাকাত শহিদের জামাতা।বুধবার(৬ মার্চ) দুপুর সাড়ে ১২টায় ফতুল্লার ইসদাইর রেললাইন সংলগ্ন রাজ্জাকের ভাঙ্গারী দোকানে এঘটনা ঘটে।

 

নিহত শামীম স্ত্রী ও দুই সন্তান নিয়ে শ্বশুড় বাড়ী  ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার  শহীদ হোসেনের বাড়িতে ভাড়া থেকে গ্যাস সিলেন্ডারের ব্যবসা করতো বলে স্বজনেরা জানায়। তার বিরুদ্ধে হত্যা, মাদক সহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

 

তথ্য মতে,জেলা গোয়েন্দা পুলিশের হাতে দু বছর পূর্বে দাপা ইদ্রাকপুর এলাকা থেকে দুই হাজার পিছ ইয়াবা ট্যবলেট সহ স্ত্রী সহ গ্রেফতার হয়েছিলো শামীম। নিহত শামীম মাদক কারবারের সাথে ও জড়িত ছিলো বলে স্থানীয়রা জানিয়েছে।

 

শামীমের স্ত্রী শর্মী জানান, দুপুর সাড়ে ১২টায় কোন একজন ফোন করে জানান তোমার স্বামীকে রাজ্জাকের ভাঙ্গারীর দোকানে রাজ্জাকসহ কয়েকজন মিলে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে লাশ সনাক্ত করেছি।

 

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজন কে আটক করা হয়েছে। নিহতের বিরুদ্ধ হত্যা,মাদক সহ একাধিক মামলা রয়েছে। হত্যার রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন