Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ এক যুবক আটক

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২২, ০৪:৪৩ পিএম

সিদ্ধিরগঞ্জে গাঁজাসহ এক যুবক আটক
Swapno

সিদ্ধিরগঞ্জে এক যুবককে আটক করেছে র‌্যাব-১১। তাদের দাবি আটককৃত যুবক মাদক ব্যবসায়ী। মঙ্গলবার (৫ এপ্রিল) চিটাগাং রোড এলাকায় থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় র‌্যাব। আটককৃতর নাম মো. ফয়সাল ইসরাম (২৩)। সে বন্দর উপজেলার সোনাকান্দা এলাকার মো. মানিক মিয়ার ছেলে।

 

র‌্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটককৃত আসামী মো. ফয়সাল ইসলাম মাদক পাচারকারী চক্রের একজন সক্রিয় সদস্য।

 

সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন উপায়ে গাঁজা সংগ্রহ করে নিয়ে এসে নারায়ণগঞ্জ ও এর আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন