ফতুল্লায় নারীসহ তিন মাদকব্যবসায়ী গ্রেফতার
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ০৭ এপ্রিল ২০২২, ০৫:৪০ পিএম
ফতুল্লায় এক নারী সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ১শত পুরিয়া হেরোইন ও মাদক বিক্রির ১ লাখ ১৬ হাজার ৫ শত ত্রিশ টাকা উদ্ধার করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা থানার চানমারী মডেল কলেজ সংলগ্ন শফি ডাক্তারের ভাড়াটিয়া মৃত রুস্তম আলীর পুত্র শরীফ (৩১),একই এলাকার শামিমের ভাড়াটিয়া মৃত কামাল মিয়ার পুত্র পলাশ(২৪),
সানোয়ারের বাড়ীর ভাড়াটিয়া হাফিজুলের স্ত্রী সাজু বপগম(৩০)। মঙ্গলবার (৫ মার্চ) তাদের কে চানমারী মাইক্রোস্ট্যান্ড সংলগ্ন রাস্তা থেকে গ্রেফতার করে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। তবে উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় একই এলাকার সেকু মিয়ার পুত্র হৃদয় ও লেবুর স্ত্রী রুমী বেগম। জানা যায়
,গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকাল দশটার দিকে জেলা মাদক নিয়ন্ত্রন অধিদপ্তরের নারায়ণগঞ্জ 'ক' সার্কেলের পরিদর্শক জনাব মোঃ আজিজুল এর নেতৃত্বে সহকারী উপ-পরিদর্শক মো. মাহফুজুর রহমান, সুফিয়া বেগম, সব সিলাই মোঃ সাইদুর রহমান আকন, শরীফ মডেল থানাস হোসেন ও মোঃ নাসির উদ্দিনের সমন্বয়ে একটি দল চানমারীস্থ মাইক্রোবাস স্ট্যান্ডের সামনের রাস্তায় অভিযান চালিয়ে শরীফ, পলাশ ও সাজু বেগম আটক করে। এসময় তাদের নিকট থেকে ১শত পুরিয়া হেরোইন ও মাদক বিক্রির এক লাখ ষোল হাজার পাঁচশত ত্রিশ টাকা উদ্ধার করা হয়। তবে পালিয়ে যায় হৃদয় ও রুমি বেগম।


