বন্দর থেকে মনির হোসেন (২৬) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে ধামগড় ফাঁড়ী পুলিশ। বুধবার (৬ এপ্রিল) সকালে বন্দর থানার মদনপুরস্থ ঢাকা টু চট্টগ্রাম মহাসড়কের বন্দর রোলিং মিলের পশ্চিম পাশের এক ডোবা থেকে ওই লাশটি উদ্ধার করা হয়। নিহত মনির হোসন চাঁদপুর জেলার মতলব থানার বহরী এলাকার দুদু মিয়ার ছেলে।
পুলিশ উদ্ধারকৃত লাশটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে। ধামগড় ফাঁড়ি উপ-পরিদর্শক আমিনুর রহমান আমান জানান, গত ৩০ মার্চ র্ফানিচার মিস্ত্রী মনির হোসেন তার নিজ দেশের বাড়ী থেকে কাজের জন্য ঢাকা উদ্দেশ্যে রওনা হয়ে নিখোঁজ হয়।
আমরা প্রাথমিক ভাবে ধারনা করছি অজ্ঞাত নামা সন্ত্রাসীরা র্ফানিচার মিস্ত্রি মনির হোসেনকে অজ্ঞাত স্থানে পরিকল্পিত ভাবে হত্যা করে মৃত দেহটি গুম করার জন্য বন্দর রোলিং মিলের পাশের ডোবায় ফেলে রেখে যায়। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেছে। ময়না তদন্তের রির্পোট হাতে পেলেই মৃত্যুর কারণ জানা যাবে। এ ব্যাপারে বন্দর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।


