Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় যুবকের আত্মহত্যা

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৭ এপ্রিল ২০২২, ০৫:৫০ পিএম

ফতুল্লায় যুবকের আত্মহত্যা
Swapno

কন্যাকে দোকান থেকে জুস কিনে দিয়ে বাসায় ফিরে এসে স্ত্রীর ওড়না গলায় পেচিয়ে আত্নহত্যা করেছে এক যুবক। বুধবার (৬ মার্চ) বেলা ১১ টায় ফতুল্লা থানার কুতুবআইলস্থ ইরান টেক্সটাইলের পেছনে ইউসুফ মিয়ার ভাড়া বাসায় ঘটনাটি ঘটেছে। নিহত যুবকের নাম আবু বক্কর সিদ্দিক (২১)। সে ফতুল্লা কুতুবআইলের ইরান টেক্সটাইল মিলের পেছনের ইউসুফ মিয়ার ভাড়াটিয়া মাজেদ আলাদার ছেলে।

 

কাঠেরপুলস্থ হ্যালো ভিশন ইন্টারনেটে কর্মরত ছিলো। পুলিশ সংবাদ পেয়ে ১২টার দিকে ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে সুহরতাল রিপোর্ট তৈরি করে। পরিবারের বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রাশেদ জানায়, নিহত আবু বক্কর সিদ্দিক মাদকাসক্ত ছিলো এবং একটি ইন্টারনেটের অফিসে লাইন ম্যান হিসেবে চাকুরী করতো।

 

সে বিবাহিত। আয়েশা নামক দুই বছর বয়সী তার একটি মেয়ে রয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ঘুম থেকে উঠে মেয়েকে নিয়ে বাসার পাশের দোকানে গিয়ে জুস কিনে বাসায় ফিরে এসে নিজ কক্ষে যায়।

 

বেলা ১১টার দিকে তার স্ত্রী দেখতে পায় ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচানো আবু বক্করের ঝুলন্ত দেহ। পরে পুলিশে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের দেহ উদ্ধার। তিনি আরও জানান, আমরা প্রথমিক ভাবে ধারণা করছি। নিহত যুবক মাদক সেবন করতো। পরিবারের কোন অভিযোগ না থাকায়। সুরতহাল শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন