সোনারগাঁয়ে চার বছরের শিশুকে ধর্ষণচেষ্টা আটক ১
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ০৮ এপ্রিল ২০২২, ০৫:৪৬ পিএম
সোনারগাঁ উপজেলার শেখেরহাট এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে ৪ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টায় লিপ্ত থাকায় আরিফ হোসেন (৩০) নামে এক ল¤পটকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় এলাকাবাসী। এ ঘটনায় পুলিশ লম্পট আরিফ হোসেন ও শিশুটিকে উদ্ধার করে তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।
ধর্ষণ চেষ্টাকারী লম্পট আরিফ উপজেলার মহজমপুর ইউনিয়নের শেখের হাট এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত মহিউদ্দিনের ছেলে। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আরিফ হোসেন ওই শিশুকে ফুসলিয়ে ঘরের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির আত্নচিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে লম্পট আরিফ পালানোর চেষ্টা করে।
এ ঘটনা শুনে শিশুটির চাচা ধর্ষণ চেষ্টাকারী আরিফের কাছে জানতে চাইলে লম্পট আরিফের কাছে থাকা দা দিয়ে ওই শিশুর চাচাকে আঘাত করে। পরে এলাকাবাসী এসে শিশুটিকে উদ্ধার করে ও ল¤পট আরিফকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।
এর আগেও আরিফ আরেকটি ১০ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা করে বলে স্থানীয়রা জানায়। এ বিষয়ে তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক আবু সাঈদ পিয়াল জানান, চার বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার ঘটনায় আরিফ নামে এক বখাটেকে আটক করা হয়েছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।


