নতুন পাম্প উদ্বোধন করেন মাসুদুজ্জামান মাসুদ
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ০৯ এপ্রিল ২০২২, ০৪:১৯ পিএম
ফতুল্লা থানার পশ্চিমতল্লা ও সবুজবাগ এলাকায় ওয়াসার পানি সংকট নিরসন করার লক্ষে নারায়ণগঞ্জ সিটি কপোরেশন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর অনুরোধক্রমে গতকাল ৮ এপ্রিল বাদ জুম্মা তল্লা বড় মসজিদ ঈগগাহ মাঠে অবস্থিত ওয়াসার নতুন পাম্পটি আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন মডেল ক্যাপিটেল ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুজ্জামান মাসুদ।
এ সময় উপস্থিত ছিল বিশিষ্ট সমাজসেবক মো. সমশের আলী, মো. কমর আলী ও মডেল ক্যাপিটেল ম্যানেজমেন্টের উন্নয়ণ শাখার জেনারেল ম্যানেজার ও তল্লা গোর কমিটির সভাপতি মো. মনির হোসেন সরদার। উদ্ধোধন অনুষ্ঠানে ১১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ অহিদুল ইসলাম ছক্কু ওয়াডবাসীর উদেশ্যে বলেন , আমি নিজেকে কাউন্সিলর হিসেবে পরিচয় দিতে চাই না আমি আপনাদের সেবক হিসেবে সারাজীবন সেবা দিতে চাই।
এ ব্যাপারে তিনি ওয়াডবাসীর কাছে দোয়া চান। আরো উপস্থিত ছিল ১০,১১ ও ১২ নং ওয়াড মহিলা সংরক্ষিত কাউন্সির মিনোয়ারা বেগম, নিবাহী প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, সারোয়ার মোজাহিদ মুকুল, ঈছলোউদ্দীন ঈছা, মোঃ লিটন, মোঃ সোহেল, বি এন পি নেতা মনিরুল ইসলাম সজল, সাজেদা খাতুন মিতা, মোঃ আজাদ,
মো. নাঈম, মো. দিপু, মো. কামাল (১), মোঃ কামাল (২), মোঃ সুমন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্ধোধনী অনুষ্ঠান শুরুতে মিলাদ ও দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে খেজুরের প্যাকেট বিতরণ করা হয়।


