ফতুল্লার পাগলায় উত্তোলনকৃত চাঁদাসহ ছয় অটো চাঁদাবাজকে গ্রেফতারে করেছে র্যাব-১১'র সদস্যরা। গ্রেফতারকৃতরা হলো ফতুল্লা থানার পাগলা পূর্ব পাড়ার মৃত আজহার তালুকদারের পুত্র মোঃ ওলি(৫৫), পাগলা মুন্সি বাড়ীর মো. বাবুলের পুত্র মোঃ নাহিদ(২৮), পঞ্চবটি চাঁদনী হাউজিংয়ের কুদ্দুস হাওলাদারের পুত্র হাসান হাওলাদার(৪০),
মৃত আব্দুল মান্নান হাওলাদারের পুত্র ইব্রাহিম হাওলাদার (৩৫), দাপা ইদ্রাকপুরের মৃত মোতাহার আকনের পুত্র মো. আইউব আলী(৪০) ও চাদঁনী হাউজিংয়ের মৃত আব্দুর রহিমের পুত্র কাউছার(৩৫)। বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেলে তাদের কে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পাগলা বাজারস্থ সোনারগাঁ রেস্টুরেন্টের সামনে থেকে গ্রেফতার করে র্যাব-১১'র সদস্যরা।
এ ঘটনায় র্যাব বৃহস্পতিবার রাতে গ্রেফতারকৃতদের ফতুল্লা থানায় সোপর্দ সহ বাদী হয়ে চাঁদাবাজী মামলা দায়ের করেছেন। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে র্যাব-১১'র সদস্যরা ঢাকা-নারায়নগঞ্জ পুরাতন সড়কের পাগলা বাজারস্থ সোনারগাঁ হোটেলের সামনের রাস্তায় অভিযান চালিয়ে অটোরিক্সা,ইজিবাইক থেকে চাঁদা আদায়কালে ওলি,নাহিদ,হাসান,আইউব আলী,ইব্রাহিম ও কাউছার নামক ছয় চাঁদাবাজ কে গ্রেফতার করে।
এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে চাঁদা আদায়ের ৫হাজার ৩'শত ৬০ টাকা উদ্ধার করে র্যাব-১১'র সদস্যরা। ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, র্যাব-১১'র সদস্যরা ছয় চাঁদাবাজকে গ্রেফতার করে ফতুল্লা থানায় সোপর্দ করেছে এবং তারাই বাদী হয়ে মামলা দায়ের করেছে।


