Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে ছুরিকাঘাতে ট্রাকচালক-হেলপার আহত

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২২, ০৫:১৬ পিএম

রূপগঞ্জে ছুরিকাঘাতে ট্রাকচালক-হেলপার আহত
Swapno

রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কে সিএনজি দিয়ে রাস্তা ব্লক করে ছিনতাইকারীরা। এসময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হন ট্রাক চালক মোঃ আজম(৩৭) ও হেলপার নওশাদ ওরফে নসু (১৮)। শুক্রবার(৮এপ্রিল) রাত ২টার দিকে উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়া এলাকার এশিয়ান হাইওয়ে সড়কের ব্রিজের উপর ঘটে এ ঘটনাটি।

 

তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে চালক নিজে বাদি হয়ে রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, চট্টগ্রাম বন্দর থেকে মালবাহী একটি ট্রাক (চট্ট-মেট্রো-ট-১১-৯৪৫২) রূপগঞ্জ উপজেলার ভোলাব ইউনিয়নের আতলাপুর এলাকায় যাওয়ার পথে গাজীপুর-চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল দক্ষিণপাড়া ব্রিজের পাশে একটি সিএনজি রাস্তায় বেরিকেট দিয়ে গোলাকান্দাইল হারুন মিয়ার ছেলে রাকিব(২০)

 

ছিনতাইকারীসহ আরও অজ্ঞাত তিনজন মালবাহী ট্রাকটির গতিরোধ করে এবং ট্রাকের চালক ও হেলপারকে গাড়ি থেকে নামিয়ে লোহার রড ও লাঠি দিয়ে এলোপাথারীভাবে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে। এসময় ছিনতাইকারীরা নগদ টাকা ও মোবাইল নেয়ার চেষ্টাকালে ট্রাক চালক ধস্তাধস্তি ও ডাক চিৎকার করলে ছিনতাইকারীরা তার পেটে ছুরি দিয়ে আঘাত করে।

 

আর চালককে বাঁচাতে হেলপার নসু এগিয়ে আসলে ছিনতাইকারীরা তাকেও ছুরি দিয়ে আঘাত করে গুরুতর জখম করে। একপর্যায়ে ট্রাক চালকের সাথে থাকা নগদ ৯হাজার টাকা, ড্রাইভিং লাইসেন্স,আইডি কার্ড,টিকার কার্ড বন্দর লাইসেন্সসহ গাড়ির কেইস স্লিপ সমূহ লুট করে নেয় এবং বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণ নাশের হুমকি দিয়ে ছিনতাইকারীরা সিএনজি নিয়ে তাৎক্ষণিক চলে যায়।

 

পরে তারা আশপাশের লোকজনের সহযোগিতায় উদ্ধার হয়ে হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন। ট্রাক চালক ঘটনাস্থল এলাকায় লোকজনের কাছে ছিনতাইয়ের ঘটনাটি জানালে তাদের মোবাইলে থাকা ছিনতাইকারীদের ছবি দেখে ছিনতাইকারী রাকিবকে শনাক্ত করেন এবং রূপগঞ্জ থানায় গিয়ে একটি অভিযোগ দায়ের করেন। এ বিষয়ে ভূলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান বলেন, ছিনতাইয়ের বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন