Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জ গাঁজাসহ গ্রেপ্তার ১

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ এপ্রিল ২০২২, ০৫:১৯ পিএম

সিদ্ধিরগঞ্জ গাঁজাসহ গ্রেপ্তার ১
Swapno

সিদ্ধিরগঞ্জে ৬ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে র‌্যাব। তার নাম মোঃ রায়হানুল ইসলাম (২২)। শুক্রবার ( ৮ এপ্রিল) সকালে সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়। র‌্যাব-১১ এর এ এসসি মো: সম্রাট তালুকদার এ তথ্য জানান।

 

তিনি আরও জানান, গ্রেফতারকৃত মোঃ রায়হানুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন উজিরপুর এলাকার সাইফুল ইসলামের ছেলে। সে দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য গাঁজা পরিবহন করে নিয়ে এসে ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন