Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্ম্য

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২২, ০৪:৩৯ পিএম

আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে দালালদের দৌরাত্ম্য
Swapno

আড়াইহাজার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এ দালাল চক্রের খপ্পরে পড়ে সুচিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে সাধারন মানুষ। সরেজমিনে গিয়ে দেখা যায় উপজেলা সরকারি হাসপাতালে ঢুকতেই দালালদের খপ্পরে পড়তে হচ্ছে সাধারণ ও জটিল রুগের মানুষ। গ্রাম থেকে আসা আটোরিক্সা,

 

রিক্সা, সি.এন.জি অথবা ভৌগাড়ী দিয়ে আসা রুগী ও রুগীর স্বজন হাসপাতালের গেইটে ঢুকলেই দালাল চক্র তাদের ঘীরে ফেলে এবং বিভিন্ন প্রলোভন দেখাইয়া রুগীদের হাসপাতাল থেকে বাহিরে প্রাইভেট হাসপাতালে নিয়ে যায়।

 

একটি রুগী কোন রকমে নিতে পারলে তাদের ভাগ্যের চাকা খুলে যায় এ রকম একটি চক্রের হাতে পড়ে উপজেলার পৌরসভা এলাকার মাঝেরচর গ্রামের হত দরিদ্র সাখাওয়াত তার মাকে নিয়ে মা ও শিশু নামের হাসপাতালে নিয়ে গেলে ২/৩ দিন রেখে চিকিৎসা দিয়ে ১৫ হাজার টাকা রেখে দেয়। উক্ত সাখাওয়াতের মার চিকিৎসা ভুল হলে তার মার খারাপ অবস্থা দেখে ঢাকা মেডিকেলে পাঠাইয়া দেয়।

 

ঢাকা মেডিকেল ৮০২ নং কক্ষে তার সাথে গিয়ে কথা হলে সে কেঁদে ফেলে। আর বলতে থাকে এ যদি আমাদের আড়াইহাজারের চিকিৎসার অবস্থা হয় তবে আমরা গরীব মানুষ কোথায় যাব। আড়াইহাজার উপজেলার সরকারি হাসপাতালটি একটি আধুনিক হাসপাতালে তৈরী হয়েছে এখানে এন্ড্রুস্কপি ২৩০/- টাকায় হয় রক্ত পরিক্ষা অল্প খরচে হয় এবং চিকিৎসা মান অনেক ভাল।

 

এ ব্যাপারে আবাসিক মেডিকেল অফিসার (আর,এম,ও) ডাঃ আশরাফুল আমিনের সাথে কথা হলে তিনি বলেন আমরা যতদিন আড়াইহাজার আছি ততদিন বাহিরে চিকিৎসা নেয়ার প্রয়োজন নেই। আপনারা আসবেন আমরা সর্ব উচ্চ চিকিৎসা দেব। দালাল চক্রের হাত থেকে বাচাঁতে হলে স্থানীয় প্রসাশন সহ সংসদ সদস্যের হস্তক্ষেপ কামনা করছে সাধারণ মানুষ। দালাল চক্রের মধ্যে সবচেয়ে বেশী রুগীদের বিরক্ত করে যারা তাদের মধ্যে ফয়সাল, হাসনা হেনা (সাবেক বি,এন,পি নেত্রী), নাসরিন, রানু, রোকেয়া, সুফিয়া, তাসলিমা ও রওশন আরা।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন