ফতুল্লার নন্দলালপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মাইফুড বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অবৈধ প্রক্রিয়ায় ব্রেড তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় এ জরিমানা আরোপ এবং আদায় করা হয়েছে। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো সেলিমুজ্জামান।
এসময় ক্যাব প্রতিনিধি এবং ফতুল্লা থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো, সেলিমুজ্জামান জানান, পবিত্র রমজান উপলক্ষে ভেজাল এবং নকল উৎপাদনের সাথে যারাই জড়িত থাকবে তাদের বিরুদ্ধেই ভোক্তা অধিকার আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে। ভেজাল ও নকল বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।


