Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে সাপের ছোবলে কৃষকের মৃত্যু

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১০ এপ্রিল ২০২২, ০৫:০৯ পিএম

সোনারগাঁয়ে সাপের ছোবলে কৃষকের মৃত্যু
Swapno

সোনারগাঁও পৌরসভার রাইজদিয়া গ্রামে বিষধর সাপের ছোবলে এক কৃষকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৮ এপ্রিল) বিকাল ৫ টার দিকে জমিতে কিটনাশক ছিটানোর সময় সাপের ছোবলে সে আহত হয়। এদিকে, স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

 

পরে সন্ধায় ঢামেক হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষনা করেন। নিহত কৃষকের নাম কামাল হোসেন (৪০)। সে সোনারগাঁও পৌরসভার রাইজদিয়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে।

 

নিহতের ভাই আক্তার হোসেন জানান, আমার ভাই তিন সন্তানের জনক কামাল হোসেন সন্ধ্যার পূর্বে বাড়ির পাশের ফসলের জমিতে ক্ষতিকর পোকা-মাকড় ও ইদুর, কাকড়া নিধনের জন্য কিটনাশক ছিটানোর সময় তার পায়ের বৃদ্ধাঙ্গুলে সাপের ছোবলে আহত হয়,

 

এসময় আমরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখান থেকে চিকিৎসা জন্য ঢামেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। সাপের ছোবলে কামাল হোসেনের মৃত্যুতে তার পরিবার- আত্মীয় স্বজন এবং এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন