Logo
Logo
×

নগরের বাইরে

সাইনবোর্ডে হোসিয়ারি শ্রমিক নিখোঁজ

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২২, ০৫:০২ পিএম

সাইনবোর্ডে হোসিয়ারি শ্রমিক নিখোঁজ
Swapno

ফতুল্লায় নুরে আলম(৩৬) নামক এক হোসেয়ারি শ্রমিক নিখোঁজ হয়েছে। রোববার(১০ মার্চ) রাতে ফতুল্লা থানার সাইনবোর্ড শান্তিধারাস্থ নিজ কর্মস্থল হোসিয়ারি থেকে বাসায় ফেরার জন্য বের হলেও বাসায় ফিরে আসেনি।

 

এ ঘটনায় নিখোঁজ হোসিয়ারি শ্রমিক নুরে আলমের ছোট বোন শাহনাজ(৩১) বাদী হয়ে সোমবার(১১ মার্চ) ফতুল্লা মডেল থানায় সাধারান( নং-৬০৫) করেন। নিখোঁজ নুরে আলম ফতুল্লা থানার সাইনবোর্ড শান্তিধারাস্থ ইউনুস প্রধানের ছেলে।

 

সাধারন ডায়েরীতে উল্লেখ্য করা হয়,রোববার রাত পৌনে বারোটার দিকে নিজ কর্মস্থল শান্তিধারাস্থ হোসিয়ারি থেকে ছুটি শেষে বের হলেও বাসায় ফিরে আসেনি। সম্ভাব্য নিকটাত্মীয় স্বজন ও পরিচিত মহলে খোঁজ করেও তার কোন সন্ধান পাওয়া যায়নি।

 

নিখোঁজের সময় সে টি শার্ট ও লুঙ্গি পরা ছিলো। এবিষয়ে সাধারন ডায়েরীর তদন্তকারী ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক নজরুল জানায়,বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।নিখোঁজ নুরে আলম কে খুজেঁ বের করার চেষ্টা করছে পুলিশ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন