বন্দর থানা পুলিশ ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে ৫টি ডাকাতি মামলার ওয়ারেন্টভ’ক্ত পলাতক আসামী শরাফত হোসেন ওরফে স্বপন ডাকাত (৩৫)কে গ্রেপ্তার করেছে।
গত ১০ এপ্রিল রোববার রাতে বন্দর উপজেলার মদনপুর চাঁনপুর এলাকা থেকে ওই ডাকাতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ডাকাত শরাফত হোসেন ওরফে স্বপন ডাকাত একই এলাকার আলী ভান্ডারী মিয়ার ছেলে বলে জানা গেছে।
থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার সেকেন্ড অফিসার এসআই আবুল খায়েরসহ সঙ্গীয় র্ফোস গোপন সংবাদের ভিত্তিতে মদনপুর চাঁনপুর এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালায়।
অভিযান কালে পুলিশ ৫টি ডাকাতি মামলার ওয়অরেন্টভ’ক্ত পলাতক আসামী শরাফত হোসেন ওরফে স্বপন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ ব্যাপারে থানার সেকেন্ড অফিসার আবুল খায়ের গনমাধ্যমকে আরো জানায় গ্রেপ্তারকৃত স্বপনের বিরুদ্ধে বন্দর থানাসহ বিভিন্ন থানায় কমপক্ষে ২০টি ডাকাতি মামলা রয়েছে। আমরা ৫টি ডাকাতি মামলার ওয়ারেন্টে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। সোমবার দুপুরে ডাকাত স্বপনকে আদালতে প্রেরণ করা হয়।


