Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে মদনগঞ্জ বাসস্ট্যান্ডে দুই চাঁদাবাজ আটক

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২২, ০৬:০১ পিএম

বন্দরে মদনগঞ্জ বাসস্ট্যান্ডে দুই চাঁদাবাজ আটক
Swapno

আসন্ন ঈদকে সামনে রেখে বন্দরে বিভিন্ন পরিবহনে চালকদের কাছে থেকে চাঁদা আদায়েরর সময় চাঁদাবাজি নগদ টাকাসহ দুই চাঁদাবাজকে আটক করেছে র‌্যাব-১১ সিপিএসসি আদমজীনগর। গত ১০ এপ্রিল রোববার দুপুরে বন্দর থানার মদনগঞ্জ বাসস্ট্যান্ডস্থ জুয়েল টেলিকম দোকানের সামনে চাঁদা আদায়ের সময় ওই চাঁদাবাজদের আটক করা হয়।

 

এ ব্যাপারে র‌্যাব-১১ উপ-পরিদর্শক মোসলেম আলী বাদী হয়ে আটককৃত দুই চাঁদাবাজকে আসামী করে বন্দর থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। যার মামলা নং- ২০(৪)২২। আটককৃত চাঁদাবাজরা হলো বন্দর থানার ২০ নং ওয়ার্ডস্থ বেপারীপাড়া এলাকার মোতালেব মিয়ার ছেলে রেজাউল করিম (৪০) ও একই থানার ফরাজিকান্দা কবরস্থান রোড এলাকার মৃত আলী আকবর মিয়ার ছেলে অপর চাঁদাবাজ আলী আক্কাস (২১)।

 

 পুলিশ আটককৃত চাঁদাবাজদের ১১ এপ্রিল সোমবার দুপুরে ওই মামলায় আদালতে প্রেরণ করেছে। র‌্যাব-১১ উপ-পরিদর্শক মোসলেম আলী গনমাধ্যমকে জানান,

 

আটককৃত চাঁদাবাজ রেজাউল করিম ও আলী আক্কাসসহ একটি চাঁদাবাজ গ্রুপ দীর্ঘ দিন ধরে শ্রমিক সংগঠনের ব্যানারে মদনগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় দীর্ঘ দিন ধরে চাঁদাবাজি করে আসছে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে মদনগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে চাঁদাবাজি নগদ ২ হাজার ৮’শ টাকাসহ উল্রেখিত দুই চাঁদাবাজকে আটক করতে সক্ষম হই।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন