Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে রাখাল হত্যা মামলায় গ্রেপ্তার ৩

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২২, ০৬:০৩ পিএম

রূপগঞ্জে রাখাল হত্যা মামলায় গ্রেপ্তার ৩
Swapno

রূপগঞ্জে কাঞ্চন (৪০) নামে এক রাখালকে গলা কেটে হত্যার ঘটনায় নিহতের ছোট ভাই মোঃ সেকান্দর মিয়া বাদী হয়ে ৩ জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত ৭/৮ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন।

 

মামলার পর রবিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে বরপা গ্রামের মৃত আব্দুল মাজেদ ভুইয়ার ছেলে শফিকুল ইসলাম আপেল (৫৫) ও তার দুই ছেলে আসফাক (৩০) এবং ইসতিয়াককে (২৬) গ্রেফতার করে। মামলা সূত্রে জানা যায় থেকে, গত ৩ বছর ধরে বরপা এলাকার শফিকুল ইসলাম আপেলের মালিকানাধীন ভুইয়া এগ্রো এন্ড ডেইরি ফার্মে নৈশ প্রহরী ও রাখালের কাজ করতো।

 

শনিবার রাতে গ্রেফতারকৃতরা ও তাদের সহযোগী অজ্ঞাত ৭/৮ মিলে নিহত কাঞ্চন মিযার শরিরের বিভিন্নস্থানে উপূর্যপুরী ছুরিকাঘাত ও গলা কটে হত্যা করে। রূপগঞ্জ থানার ওসি তদন্ত হুমায়ূন কবির মোল্লা জানান, হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়ছে। তাদেরকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়ছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন