Logo
Logo
×

নগরের বাইরে

পিরোজপুরে প্যানেল চেয়ারম্যান সেলিম

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২২, ০৬:০৯ পিএম

পিরোজপুরে প্যানেল চেয়ারম্যান সেলিম
Swapno

সোনারগাঁ উপজেলার পিরোজপুর  ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য ও পিরোজপুর ইউনিয়নের সাবেক  যুবলীগ সভাপতি সেলিম রেজা। সোমবার (১০ এপ্রিল) ইউনিয়ন পরিষদের ১ম সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৫ বছরের জন্য তাকে প্যানেল চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়।

 

তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ৯নং ওয়ার্ডের মেম্বার ও নবনির্বাচিত প্যানেল চেয়ারম্যান সেলিম রেজা বলেন, আমি আমার প্রিয় ওয়ার্ডবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাই, যাদের ভোটে আমি দ্বিতীয়বারের মতো ইউপি সদস্য নির্বাচিত হয়েছি এবং দ্বিতীয়বার প্যানেল চেয়ারম্যান হলাম।

 

কৃতজ্ঞতা জানাই ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমসহ পরিষদের সকল সদস্যবৃন্দের প্রতি, যাদের অকুণ্ঠ সমর্থন ছিল বলেই আমি প্যানেল চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছি। আমি আমার উপর অর্পিত এ গুরুদায়িত্ব পালনে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন