Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে সোর্স শাহআলমসহ গ্রেফতার ২

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২২, ০৫:৪৩ পিএম

বন্দরে সোর্স শাহআলমসহ গ্রেফতার ২
Swapno

নারায়ণগঞ্জের বন্দরে ৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোর্স শাহ আলমসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১১ এপ্রিল) বিকেলে বন্দর উপজেলার তিনগাও দক্ষিনপাড়ায় প্রাণ বিশ^াসের বাড়িতে মাদক উদ্ধারের অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো: বন্দর উপজেলার কুশিয়ারা পূর্বপাড়া এলাকার সাহাবদ্দিন মিয়ার ছেলে শাহ আলম (৪৬) ও একই উপজেলার তিনগাও দক্ষিনপাড়া এলাকার মৃত সুধিরাম বিশ^াসের ছেলে প্রাণ বিশ^াস (৪৫)।

 

এ ব্যাপারে বন্দর থানার উপপরিদর্শক আবুল খায়ের বাদী হয়ে মাদক আইনে মামলা করেছেন। থানা সূত্রে জানা গেছে, আটক পুলিশ সোর্স শাহ আলমসহ তার সহযোগী প্রাণ বিশ^াস দীর্ঘদিন ধরে কুশিয়ারা ও তিনগাওসহ এর আশেপাশে এলাকায় অবাধে মাদক ব্যবসা করে আসছে।

 

গত সোমবার বিকেলে বন্দর থানার সেকেন্ড অফিসার আবুল খায়েরসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে তিনগাও এলাকায় মাদক ব্যবসায়ী প্রাণ বিশ^াসের বাড়িতে মাদক উদ্ধারের অভিযান চালায়। অভিযানের কালে পুলিশ প্রাণ বিশ^াসের বাড়িতে মাদক সেবন কার সময় পুলিশ সোর্স শাহ আলমের কাছ থেকে ২ পিস ইয়াবা ও প্রাণ বিশ^াসের কাছ থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে আটকক ২ মাদক ব্যবসায়ী মঙ্গলবার দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন