কালাপাহাড়িয়া মঈন্যা ডাকাতে অবৈধ ইটভাটায় সহাস্রাধিক কৃষক দিশেহারা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২২, ০৭:২৫ পিএম
২০২১ সালে আড়াইহাজার উপজেলা প্রশাসন অবৈধ মেসার্স এন.বি.এম ইটভাটাটি বন্ধ করে দিলেও কিছুদিন পর আবার মঈন্যা ডাকাত তার ডাকাত বাহিনী নিযে ভাটাটি চালু করে। ভাটাটি চালু রাখতে দিনরাত পলি মাটি কেন্দ্রে মাহেন্দ্রা ট্রাক দিয়ে ইটভাটায় নিয়ে যাচ্ছে তারা। এখনই অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ না করলে সম্পূর্ণ এলাকাটি মরুভূমিতে পরিণত হওয়ার আশঙ্কা করছে এলাকাবাসী। মঈন্যা ডাকাত দলের সদস্য মাঈনুদ্দিন, রইস্যা, মহিউদ্দিন, মঈনদ্দিন, রহিম, সেলিম, এবাদুল্লাহ, নওয়াব মিয়া, সাব মিয়ার সহযোগিতায় এই কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে।
সূত্র জানায়, উপজেলার কদমীর চর মৌজায় ১৫০০ বিঘা জমির মালিক সহস্রাধিক কৃষকরা এই মঈন্যা ডাকাতের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বদলপুর, কদমচর, নয়াগাও, কালাপাহাড়িয়া, কান্দাপাড়া এই পাঁচগ্রামের লোকজন এখন মঈন্যা ডাকাতের অত্যাচারে দিশেহারা।
সূত্র জানিয়েছে, এসব জমিতে কৃষকগণ ধান, গম, ভুট্টা, আলু, পেয়াজ, বাদাম, মরিচ, তরমুজ, বাঙ্গী, খিরাই উৎপাদন করতো। কিন্তু ইটভাটার জন্য জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে মঈন্যা ডাকাত ও তার সাঙ্গপাঙ্গরা। এছাড়া সেখানে ওই অবৈধ ইটভাটার অবস্থান হওয়ায় তার প্রভাব পড়ছে ফসলের জমিতে। মঈন্যা ডাকাতের এসব অবৈধ কাজে বাধা দেয়ায় কৃষকদের উপর নেমে এসেছে অকথ্য নির্যাতন।
তারা কৃষকের বাড়িতেও সশস্র হামলা চালিয়েছে এমন ঘটনাও নৈমত্তিক। এছাড়া সশস্র হামলা চালিয়ে এলাকায় মঈন্যা ডাকাত আতঙ্ক তৈরি করেছে। ফলে কেউ কিছু বলার সাহস পাচ্ছেনা। খুব দ্রুত এই ব্যাপারে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে ওই এলাকার নিরীহ কৃষকেরা।


