Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ইউপিমেম্বারের ছেলের নেতৃত্বে চাঁদারদাবিতে যুবকের উপর হামলা

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২২, ০৭:৪৫ পিএম

বন্দরে ইউপিমেম্বারের ছেলের নেতৃত্বে চাঁদারদাবিতে যুবকের উপর হামলা
Swapno

বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে সন্ত্রাসী হামলায় ধামগড় ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মো. অনিক মিয়া (২১) গুরুত্বর আহত হওয়ার খবর পাওয়া গেছে। গত (১১ ই এপ্রিল) সোমবার সন্ধ্যায় বাদ মাগরিব বন্দর উপজেলার কামতাল চকে এ সন্ত্রাসী হামলার ঘটনাটি ঘটে। আহত অনিকের চিৎকারে শব্দ পেয়ে স্থানীয় এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে এসে আহতকে জখম অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে।

 

এ ব্যাপারে আহত মো. অনিক মিয়া প্রাথমিক চিকিৎসা নিয়ে ঘটনার ওই দিন রাতে সন্ত্রাসী জাহাঙ্গীর ও ইমান হোসেনসহ ৩/৪ জনকে অজ্ঞাত নামা আসামী করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। আহত মো. অনিক মিয়া জানান, বন্দরে ধামগড় ইউনিয়নের ০৪ নং ওয়ার্ডের মেম্বার সফির উদ্দীনের ছেলে মো. জাহাঙ্গীর ও মো. ইমান হোসেন বেশ কয়েকদিন যাবৎ আমার কাছে ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছে।

 

এর ধারাবাহিকতায় গত ১১ ই এপ্রিল সোমবার বাদ মাগরিব সন্ত্রাসী জাহাঙ্গীর হোসেন তার ছোট ভাই ইমান হোসেন সহ অজ্ঞাত নামা ৩/৪ জন ধারালো অস্ত্রসস্ত্র ও লোহার রড নিয়ে এসে কামতাল চকে মো. অনিক মিয়ার নিকট ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।

 

ওই সময় মো. অনিক মিয়া চাঁদা দিতে রাজি না হলে সন্ত্রাসী জাহাঙ্গীর হোসেন তার ছোট ভাই ইমান হোসেন সহ অজ্ঞাত নামা ৩/৪ জন সন্ত্রাসীরা হত্যার উদ্দেশ্যে এলাপাথারী ভাবে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। ওই সময় হামলাকারিরা তার কাছ থেকে নগদ সাড়ে চার হাজার টাকা ও তের হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে অভিযোগ পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন