Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে চার বছরের শিশুকে ধষর্ণ

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২২, ০৩:৩১ পিএম

আড়াইহাজারে চার বছরের শিশুকে ধষর্ণ
Swapno

আড়াইহাজারে মজা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে সাড়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বুধবার (১৩ এপ্রিল) এ ঘটনায় ওই ধর্ষিতা শিশুর পিতা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। এর আগে গত সোমবার উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত ব্যক্তির নাম শুক্কুর আলী।

 

সে ওই এলাকার আমির আলী ছেলে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছে বলে জানিয়েছেন মামলার বাদী। শিশুটির বাবা অভিযোগ করে বলেন, সোমবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে তার মেয়ে বাড়ির পাশে অন্য শিশুদের সঙ্গে খেলাধুলা করছিল। এসময় লম্পট শুক্কুর আলী শিশুটিকে মজা খাওয়ার কথা বলে কৌশলে তার বসত ঘরে নিয়ে দরজা বন্ধ করে ধর্ষণ করে দৌড়ে পালিয়ে যায়।

 

অসুস্থ অবস্থায় শিশুটি বাড়ি ফিরে পরিবারের লোকজনের কাছে বিষয়টি জানায়। স্থানীয় প্রভাবশালীরা বিষয়টি মিমাংসার জন্য তাকে চাপ প্রয়োগ করে এবং থানায় যেতে নিষেধ করে কালক্ষেপন করে। পরে আড়াইহাজার থানায় গিয়ে অভিযোগ করা হয়।

 

এ ব্যাপারে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান মোল্লা বলেন, পুলিশ অভিযুক্তকে গ্রেফতারে অলরেডি মাঠে নেমেছে। শিশুটিকে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ সদর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হচ্ছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন