Logo
Logo
×

নগরের বাইরে

আক্তার হোসেন (বিএ)’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২২, ০৩:৩৯ পিএম

আক্তার হোসেন (বিএ)’র উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
Swapno

কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন (বিএ)’র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে গরিব ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে বন্দরের কলাগাছিয়া ইউনিয়নের জিওধরা এলাকায় আক্তার হোসেনের নিজ বাড়িতে এই আয়োজন করা হয়। এ সময় প্রায় ২শ পরিবারকে ইফতার সামগ্রী দেওয়া হয়।

 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল হাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান, নারায়ণগঞ্জ সদর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন আহমেদ।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আ’লীগ নেতা আসাদুল্লাহ মাষ্টার, মেহেদী হাসান সোহেল,  মো. শাহজাহান, কলাগাছিয়া ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়ক জবেদ আলী, সাধারণ আলীম মিয়া, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাইদুর রহমান জিএম, সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন