Logo
Logo
×

নগরের বাইরে

আড়াইহাজারে আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ৭

Icon

আড়াইহাজার প্রতিনিধি

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২২, ০৫:১৭ পিএম

আড়াইহাজারে আধিপত্য নিয়ে সংঘর্ষে আহত ৭
Swapno

আড়াইহাজারে এলাকার আধিপত্যকে কেন্দ্র করে দু পক্ষের মধ্যে সংঘর্ষে ৭ জন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৮টায় উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের বড় মনোহরদী গ্রামে। আহতরা আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। জানা গেছে, ওই এলাকার আল আমিন এবং আরিফ হোসেন গংদের মধ্যে দীর্ঘ দিন যাবত এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলে আসছিল।

 

ঘটনার সময় আরিফ ও তার সঙ্গীয় কয়েকজন ইফতারের পর বড় মনোহরদী মোড়ের বাজারে চা পান করতে গেলে আল আমিন তার দল বল নিয়ে আরিফ ও তার সঙ্গীদের উপর হামলা করে।

 

এ সময় দু পক্ষের মধ্যে সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে আরিফের পক্ষের সবুজ, কাইয়ুম, সিয়াম, আলী আজগর, ছামেদ, আঞ্জু মিয়া ও প্রতিপক্ষের আল আমিন রক্তাক্ত জখম হয়। এ ব্যাপারে বুধবার আরিফ বাদী হয়ে আড়াইহাজার থানায় ১৫ জনের নাম উল্লেখ করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। আড়াইহাজার থানার ডিউটি অফিসার এস আই আঃ রহমান ঢালী অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেছেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন