Logo
Logo
×

নগরের বাইরে

বাবার হাতে ছেলে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২২, ০৬:১০ পিএম

বাবার হাতে ছেলে হত্যা মামলার দুই আসামি গ্রেফতার
Swapno

সিদ্ধিরগঞ্জ থেকে রূপগঞ্জের চাঞ্চল্যকর বাবার হাতে ছেলে হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকালে হীরাঝিল এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন মোঃ সেলিম মোল্লা (৫০) এবং মোঃ কবির হোসেন মোল্লা (৪০)। শুক্রবার (১৫ এপ্রিল) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব-১১'র সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে র‌্যাব-১১'র সহকারী পুলিশ সুপার সম্রাট তালুকদার জানান, গ্রেফতারকৃত আসামি মোঃ সেলিম মোল্লা গ্রেফতারকৃত অন্যান্য আসামিদের যোগসাজশে গত ১২ এপ্রিল নারায়ণগঞ্জের রূপগঞ্জের দড়িকান্দি গোলাকান্দাইল এলাকায় তার ছেলে সজিব (১৮)’কে এলোপাতাড়িভাবে মারপিট করে এবং ধারালো ছুরি দিয়ে নৃশংস ও পাশবিকভাবে কুপিয়ে গুরতর আহত করে।

 

প্রতিবেশীদের সহায়তায় গুরতর আহত সজিব (১৮)’কে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।

 

এই হত্যাকান্ডের ঘটনায় নিহত সজিবের মা ফাতেমা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা (যার নং- ৩৯)  দায়ের করেন। গ্রেফতারকৃত আসামি মোঃ সেলিম মোল্লা (৫০) ওই মামলায় প্রধান ও ১নং এজাহারনামীয় আসামী এবং গ্রেফতারকৃত অপর আসামি মোঃ কবির হোসেন মোল্লা (৪০) উক্ত ঘটনায় জড়িত ২নং এজাহারনামীয় আসামী। ঘটনার পর উক্ত আসামীরা কৌশলে গা ঢাকা দিয়ে এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন