ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে যুবক গ্রেফতার
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২২, ০৪:৫৪ পিএম
সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় ফুটপাতে চাঁদাবাজির অভিযোগে মনির হোসেন (৪৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১১ এর একটি দল। শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে কাঁচপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতার মনির হোসেন কাঁচপুর রায়েরটেক এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে। সে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে দীর্ঘদিন যাবৎ কাঁচপুর বাজার এলাকায় ফুটপাতের বিভিন্ন অস্থায়ী দোকান মালিকদের গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতির ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দোকানপ্রতি ১০০ থেকে ২০০ টাকা হারে অবৈধ চাঁদা আদায় করে আসছিল। চাঁদাবাজি বন্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।


