বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের ইফতার অনুষ্ঠান
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২২, ০৫:২৪ পিএম
পবিত্র মাহে রমজান উপলক্ষে বন্দর উপজেলা সিনিয়র সিটিজেনস ফোরামের উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বন্দর থানাধীন রাজবাড়ী এলাকার পাইনিয়র স্কুলে এ আয়োজন করা হয়। ফোরামের সভাপতি এড. মতিউর রহমান মতিনের অনুষ্ঠানে সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ফোরামের প্রতিষ্ঠাতা হাজী মুহাম্মদ মুহসিন দেওয়ান,
সিনিয়র সহসভাপতি মো. আব্দুর রহমান, সহসভাপতি আলহাজ্ব আলমগীর আজাদ, সহসভাপতি হাজী আফতাব উদ্দিন, সাধারণ সম্পাদক মো. কবির হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী আজিবুর রহমান, সহ সাধারণ সম্পাদক আব্দুর রব লাবু, সাংগঠনিক সম্পাদক মো. আতিকুর রহমান স্বপন, অর্থ সম্পাদক মো. ইসমাঈল ভূইয়া মুকুল, মহিলা বিষয়ক সম্পাদক মুসলিমা খান শান্তি,
দপ্তর সম্পাদক উম্মে কুলসুম, প্রচার সম্পাদক কাজী মোহসেনা চামেলী, সমাজ কল্যাণ সম্পাদক মো. হারুন অর রশিদ, ত্রাণ বিষয়ক সম্পাদক মো. গোলাম মোর্শেদ, শিক্ষা বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক হাজী অলি উল্লাহ সরকার, কার্য নির্বাহী সদস্য মো. শহিদুল হাসান মৃধা, এ একে এম শাহ আলম, মো. মাহবুবুর রহমান জসিম প্রমূখ।


