Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে আগুন, স্বামী-স্ত্রী দগ্ধ

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২২, ০৫:৩৯ পিএম

ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে আগুন, স্বামী-স্ত্রী দগ্ধ
Swapno

 

ফতুল্লায় গ্যাস লিকেজ থেকে আগুন লেগে রুহুল আমিন ও আরজিনা নামে স্বামী স্ত্রী দগ্ধ হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) রাত ৮টায় ফতুল্লার দাপা বাবলুর ঘাট এলাকায় অবস্থিত রূপচাঁন বেপারীর বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফতুল্লার বিসিক ফায়ার ষ্টেশনের দুটি টিম এসে আগুন নিয়ন্ত্রণ করে দগ্ধদের হাসপাতালে প্রেরন করেন।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, দুতলার ফ্ল্যাটটিতে বাড়ির ম্যানেজার রুহুল আমিন (২৭) ও তার স্ত্রী আরজিনা বেগম (২০) বসবাস করতেন। এ বাড়িটির পিছন দিয়ে গ্যাস সংযোগ নেয়া হয়। সেই গ্যাস সংযোগে লিকেজ হয়ে হঠাৎ আগুন ধরে যায়।

 

এতে দ্রুত আগুন বাড়ির দুই তলায় ছড়িয়ে পড়ে। এসময় তারা স্বামী স্ত্রী ঘরেই ছিল। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত আহবায়ক (ওসি) রকিবুজ্জামান জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে গ্যাস লিকেজ থেকে আগুনের সূত্রপাত। বিষয়টি ফায়ার সার্ভিস তদন্ত করছে। তদন্ত শেষে ফায়ার সার্ভিস আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান জানাবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন