Logo
Logo
×

নগরের বাইরে

কাউন্সিলর নূরউদ্দিনের উদ্যোগে ইফতার মাহফিল

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২২, ০৫:৪১ পিএম

কাউন্সিলর নূরউদ্দিনের উদ্যোগে ইফতার মাহফিল
Swapno

নাসিক ৪ নং ওয়ার্ড কাউন্সিলর নূরউদ্দিন মিয়ার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ এপ্রিল) শিমরাইল টেকপাড়া চেয়ারম্যান বাড়ীস্থ কাউন্সিলর কার্যালয়ে এমাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাই মেম্বার, সমাজ সেবক আব্দুল আউয়াল, আব্দুল কাইয়ুম, নারায়ণগঞ্জ জেলা মটর চালকলীগের সভাপতি নূরুজ্জামান জজ,

 

বাংলাদেশ ট্রাক কাভার্ডভ্যান মালিক সমিতি শিমরাইল শাখার সভাপতি মো. দেলোয়ার হোসেন, ব্যবসায়ী সেলিম আহমেদ, হাবিবুর রহমান হাবিব, ৪ নং ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি মো. কবির হোসেন, সমাজ সেবক সালাউদ্দিন, আনোয়ার হোসেন আশিক, আক্তার হোসেন, নিজাম উদ্দিন, মোসলে উদ্দিন, কাউসার আহমেদ, মো: পারভেজ ও ওমর ফারুকসহ প্রমূখ।

 

মাহফিলে পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বয়ান শেষে কাউন্সিলর নূরউদ্দিনের পরিবারের পরলোকগত সকল সদস্যদের রুহের মাগফিরাত ও অন্যান্য সদস্যদের সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।  
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন