Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় রিক্সাচালক শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সভা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২২, ০৫:৫০ পিএম

ফতুল্লায় রিক্সাচালক শ্রমিক ইউনিয়নের প্রতিবাদ সভা
Swapno

ফতুল্লায় নারায়ণগঞ্জ সদর উপজেলা রিক্সা চালক ইউনিয়নের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় পঞ্চবটিস্থ নিজস্ব কার্যালয়ে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সাধারণ সম্পাদক আজিজুল হকের বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দ্রা জানানো হয়।  প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ বলেন,নারায়ণগঞ্জ জেলা রিক্সা চালক শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ রিক্সাচালকদের জন্য নানা রকম সেবা মূলক কাজ করে যাচ্ছে দীর্ঘদিন যাবৎ।

 

শ্রমিক নেতা কাউসার আহম্মেদ পলাশের দিক নির্দেশনায় সংগঠনটি পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি পাগলা এলাকার যানজট নিরসনে কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর অনুরোধে সদর উপজেলা রিক্সা চালক শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে বেশ কয়েকজন ভলান্টিয়ার দেয়া হয়। সম্প্রতি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে  কয়েকজন ভলান্টিয়ার আটক হয়।

 

এরপর থেকে একটি পক্ষ সংগঠনের সাধারণ সম্পাদক আজিজুল হকের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র শুরু করে। এছাড়াও তার বিরুদ্ধে একটিপক্ষ অপপ্রচার শুরু করেছে যা অসত্য। নেতৃবৃন্দ বলেন,কাউসার আহম্মেদ পলাশ শারিরীকভাবে অসুস্থ। তিনি ভারতে চিকিৎসাধীন রয়েছেন। সেখানে সাধারণ সম্পাদক আজিজুল হক শ্রমিক নেতার পাশে থেকে তার সেবা করে যাচ্ছেন।

 

খেটে খাওয়া মানুষের নেতা কাউসার আহম্মেদ পলাশ দেশে সুস্থ হয়ে ফিরে আসার পর সমস্ত অপশক্তির বিরুদ্ধে কঠিন আন্দোলন গড়ে তোলা হবে।  সংগঠনের সহ-সভাপতি আব্দুল জব্বারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি  আনায়ার হোসেন,কোষাধ্যক্ষ আনোয়ারুল কবির,প্রচার সম্পাদক মো.মামুন আব্দুল জলিল,হুমায়ুন কবির,  দেলোয়ার, রিপন, আব্দুল মতিন, আমির,জনি  প্রমুখ।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন