ফতুল্লায় ছাত্রলীগ নেতা মান্নান অবরুদ্ধ !
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৮ এপ্রিল ২০২২, ০৬:১১ পিএম
ফতুল্লায় ছাত্রলীগ নেতা এমএ মান্নানকে অবরুদ্ধ করে রেখেছিলেন এলাকাবাসী। মুসলিমনগর কেএম উচ্চ বিদ্যালয়ের সভাপতি পদে নির্বাচন করতে গিয়ে তিনি এলাকাবাসীর তোপের মুখে পড়েছেন বলে জানা গেছে। গতকাল সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। সূত্রের দাবী, মুসলিমনগর কেএম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন হওয়ার কথা ছিলো ২৩ এপ্রিল।
কিন্তু নির্বাচন না হয়ে ৪জন অভিভাবক সদ্য সিলেকশনে নির্বাচিত হয়। গত সর্বমোট ৯ জন সদস্যের ভোটে বিদ্যালয়টির সভাপতি পদে নির্বাচন হওয়ার কথা ছিলো। সভাপতি পদে এমএ মান্নান ও আবুল কাশেম নির্বাচন করার কথা ছিলো।
কিন্ত এলাকাবাসী মান্নানকে স্কুলটির সভাপতি পদে নির্বাচন যাতে না করে সেজন্য গতকাল সকাল থেকেই স্কুলের ভিতরে অবস্থান করে। বেলা সাড়ে ১০ টার দিকে এলাকাবাসী স্কুলের ভিতরে অবস্থান করে মান্নানের বিরুদ্ধে স্লোগান দেয়। সেই সাখেথ স্কুলের প্রধান শিক্ষক একেএম ইব্রাহিমের বিরুদ্ধেও স্লোগান দেয়।
সূত্রের দাবী,বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কাজী আব্দুল মজিদ সর্দারের মৃত্যুর পর বিদ্যালয়ের সভাপতি হয়েছিলেন ছাত্রলীগ নেতা এমএ মান্নান। তিনি পূর্বের কমিটির কোঅপ্ট সদস্য পদে থেকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের যোগসাজসে বিদ্যালয়টির সভাপতির পদ বাগিয়ে নেন। মেয়াদ শেষে বিদ্যালয়টির অভিভাবক সদস্য নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো।
সেই অনুযায়ী আগামী ২৩ এপ্রিল নির্বাচন হওয়ার কথা। কিন্তু তা না হয়ে অভিভাবক সদস্য পদে ৪জন বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়। আর এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিদ্যালয়ের সভাপতি নির্বাচন করা র প্রস্তুতী নেয় মান্নান।
মান্নানের প্রতিদ্বন্ধী হন কাজী আব্দুল মজিদ সর্দারের ভাতিজা কাজী আবুল কাশেম। গতকাল নির্বাচন সম্পন্ন করার জন্য উপজেলা শিক্ষা অফিসের পক্ষ থেকে একজন অফিসার হয়েছিলেন।
এলাকাবাসীর তোপের মুখে শিক্ষা অফিসার আগমী ১৯ এপ্রিল সভাপতি পদে নির্বাচসেনর তারিখ ঘোষণা দেন। এর আগে এলাকাবাসী মান্নান যাতে বিদ্যালয়ের সভাপতির পদ থেকে সরে দাড়ান সেজন্য বিভিন্ন ধরনের স্লোগান দেন। এব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম ইব্রাহিম বলেন, আগামী ১৯ এপ্রিল সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। অভিভাবক প্রতিনিধিরা বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করবেন।


