Logo
Logo
×

নগরের বাইরে

ফেন্সিডিল গাঁজাসহ আটক দুই

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২২, ০৬:১৬ পিএম

ফেন্সিডিল গাঁজাসহ আটক দুই
Swapno

সিদ্ধিরগঞ্জ থেকে ফেন্সিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে র‌্যাব-০৩। এসময় ১০০ বোতল ফেন্সিডিল এবং ২১ কেজি গাঁজা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। রবিবার (১৭ এপ্রিল) র‌্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীণা রানী দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসকল তথ্য জানানো হয়। এর আগে শনিবার (১৬ এপ্রিল) সিদ্ধিরগঞ্জে বিশেষ চেকপোষ্ট স্থাপন করে আসামীদের আটক করা হয়েছে।

 

আটককৃতরা হলোঃ কুমিল্লা জেলার চান্দিনা থানার মোঃ জালাল হোসেন (৩৮) এবং একই জেলার কোতয়লী থানার মোঃ মাইনুল হোসেন(৪১)। র‌্যাব জানায়, আটককৃতরা কুমিল্লা জেলা থেকে নারায়ণগঞ্জের উদ্দেশ্যে বাসে করে মাদক নিয়ে আসছিল।

 

আমরা গোপন সংবাদের মাধ্যমে খবর জানতে পারি। তারা দীর্ঘদিন যাবত এ অভিনব কৌশলে গাঁজা ও ফেনসিডিল কুমিল্লা জেলা থেকে এনে নারায়ণগঞ্জসহ আশপাশের জেলায় সরবরাহ করতো। আটকদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীনও বলে জানায় র‌্যাব।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন