Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে উচ্ছেদ অভিযান

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২২, ০৬:১৯ পিএম

রূপগঞ্জে উচ্ছেদ অভিযান
Swapno

 রূপগঞ্জ উপজেলার ভূলতা-গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কসহ  দু‘পাশের ফুটপাত অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। রবিবার (১৭ এপ্রিল) সকাল ১০ টার দিকে রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলামের নেতৃত্বে উপজেলার ভূলতা-গাউছিয়া ও গোলাকান্দাইল এলাকায় ১ ঘন্টা ব্যাপী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

 

এসময় ভূলতা-গোলাকান্দাইল ও গাউছিয়া এলাকার প্রায় শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়। এছাড়া মহাসড়কে অবৈধভাবে রাখা রেন্ট-এ-কার সরিয়ে দেয়া হয়। এ অভিযানে অংশ নেন ভূলতা ফাঁড়ির পুলিশ ও সাংবাদিক নিজাম উদ্দিন আহমেদ, সাংবাদিক আনিচুর রহমান মীর শফিকুল ইসলাম প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন