Logo
Logo
×

নগরের বাইরে

অপহরণের চারমাস পর অপহৃত কিশোরী উদ্ধার, যুবক গ্রেফতার

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২২, ০৬:২১ পিএম

অপহরণের চারমাস পর অপহৃত কিশোরী উদ্ধার, যুবক গ্রেফতার
Swapno

রূপগঞ্জে অপহরণের চারমাস পর দিপ্তী রানী মল্লিক (১৫) নামে কিশোরীকে রাজধানীর উত্তরা থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ এপ্রিল) রাতে রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী সুজন ওরফে মুন্না (২৪) নামে এক যুবককে গ্রেফতার করা হয়।

 

রোববার (১৭ এপ্রিল) দুপুরে গ্রেফতারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত সুজন ওরফে মুন্না কিশোরগঞ্জ জেলার সদর থানার মধ্যপ্যারাভাঙ্গা এলাকার গিয়াস উদ্দিনের ছেলে। বর্তমানে রূপগঞ্জ উপজেলার মর্তুজাবাদ এলাকার ভাড়াটিয়া। রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির মোল্লা জানান, দিপ্তী রানী মল্লিক পরিবারসহ উপজেলার ভুলতা ইউনিয়নের মর্তুজাবাদ এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকেন।

 

দিপ্তী রানী মল্লিক স্কুলে যাওয়ার সময় মুন্না তাকে বিভিন্ন ধরনের কু-প্রস্তাব দিয়ে আসছিল। ২০২১ সালের ১৭ ডিসেম্বর দিপ্তীর রানী মল্লিক স্কুলে যাওয়ার সময় মুন্না তাকে সিএনজিতে করে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে অপহৃতের পরিবারের লোকজন থানায় অপহরণের অভিযোগ দেন। পরে পুলিশ অনুসন্ধান চালিয়ে গত শনিবার রাতে রাজধানীর উত্তরার আব্দুল্লাহপুর এলাকায় অভিযান চালিয়ে অপহৃত কিশোরীকে উদ্ধার করে এবং মুন্নাকে গ্রেফতার করে পুলিশ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন