সোনারগাঁ উপজেলা যুবলীগের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২, ০৫:০৩ পিএম
সোনারগাঁ উপজেলা যুবলীগের উদ্যোগে সোমবার বিকেলে অত্র উপজেলার মোগরাপাড়া চৌরাস্তায় অবস্থিত সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুর সভাপতিত্বে ও সার্বিক আয়োজনে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল কায়সার,
প্রধান বক্তা হিসেবে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়া এবং বিশেষ অতিথি হিসেবে কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সহ-সম্পাদক এ.এইচ.এম মাসুদ দুলাল উপস্থিত ছিলেন।এসময় উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ আহম্মেদের সঞ্চালনায় উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য নাসরিন সুলতানা ঝরা,
আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল নিলু, জেলা শ্রমিক লীগের আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক ও কাঁচপুর শিল্পাঞ্চল শ্রমিক লীগের সভাপতি আব্দুল মান্নান মিয়া, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মতিউর রহমান, সহ-সভাপতি আরমান আহমেদ মেরাজ, সমাজকল্যাণ সম্পাদক মনির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক নাসির উদ্দিন,
সোনারগাঁ পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুস সালাম, মোগরাপাড়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুর রহমান সজীব, আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন টুটুল, আমিনুল ইসলাম ভূঁইয়া, যুবলীগ নেতা হৃদয় প্রধান, নাজমুল খাঁন শান্ত, রানা খাঁন, আদনান ফয়সাল, মোগরাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম সাগর সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শত শত কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।


