Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২২, ০৫:২৯ পিএম

বন্দরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
Swapno

বন্দরে ৫’শ গ্রাম গাঁজাসহ ইকবাল (৫৪) নামে এক গাঁজা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ১৮ এপ্রিল সোমবার দিবাগত রাত পৌনে ৩টায় বন্দর থানার সোনাচড়াস্থ ঢাকেরশ^রী মোড়ে অভিযান চালিয়ে উল্লেখিত গাঁজাসহ ওই মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। আটককৃত গাঁজা ব্যবসায়ী ইকবাল বন্দর থানার রামনগর এলাকার মৃত ইলিয়াছ মিয়ার ছেলে বলে জানা গেছে।

 

এ ব্যাপারে বন্দর থানার সেকেন্ড অফিসার এসআই আবুল খায়ের বাদী হয়ে আটককৃত মাদক ব্যবসায়ী ইকবালকে আসামী করে বন্দর থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩০(৪)২২।

 

থানা সূত্রে জানা গেছে, আটককৃত মাদক ব্যবসায়ী ইকবাল দীর্ঘ দিন ধরে রামনগর, ঢাকেরশ^রী, সোনাচড়াসহ এর আশে পাশের এলাকায় অবাধে গাঁজা ব্যবসা চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে মাদক কারবারি ইকবালকে ৫’শ গ্রাম গাঁজাসহ পুলিশ হাতেনাতে আটক করে। পরে তাকে ওই মামলায় সোমবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন